বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রায় ১ কোটি ৩০ লাখ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ মে, ২০২২, ২:১৪ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট প্রায় ১ কোটি ৩০ লাখ
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চলতি (২০২২-২০২৩) অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মানীত অতিথিবৃন্দের উপস্থিতিতে এক কোটি ২৯ লাখ ৪৪ হাজার ১৯৪ টাকার বাজেট ঘোষনা করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
এছাড়া উক্ত বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে এক কোটি ২৮ লাখ ৯১ হাজার ৯৬৪ টাকা। অর্থাৎ উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫২ হাজার ২৩০ টাকা। ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরীফ হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যু্বলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন আল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম।
উক্ত বাজেটকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজির হোসেন মিজি, কবির হোসেন রনি, শাহাদাত হোসেন, সোহেল পাটওয়ারী সোহাগ, মোঃ হাবিবুর রহমান হাজী, মোঃ মনিরুজ্জামান পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিছ আক্তার।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মনির চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল কারী, ইউপি সদস্য বিল্লাল হোসেন, জিয়া তফদার, ইব্রাহীম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাকী বেগম, মুক্তা বেগমসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীজন।
বাজেট অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ শরীফ হোসেন পাটওয়ারী বলেন, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ অবশ্যই ধন্যবাদ পাবার দাবীদার। কারন তারা উক্তভাবে বাজেটের সারমর্ম উম্মুক্তভাবে জনসম্মুখ্যে উপস্থাপন করেছে। যাতে উপস্থিত নেতৃবৃন্দ বাজেট নিয়ে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছেন।
আমি আশাবাদী উক্ত বাজেটের যথাযথ বাস্তবায়ন করবেন আপনারা। আপনারা বর্তমান সরকারের জন্য দোয়া করবেন। কারন বর্তমান সরকারের অধীনে দেশ এখন অভূতপূর্ব উন্নয়নের কাতারে রয়েছে। জনগণ বিভিন্ন ভাতার পাশাপাশি পদ্মাসেতু, মেট্টোরেলসহ বিভিন্ন অকল্পনীয় সেবা ভোগ করছে। আপনারা ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করবেন যাতে জনগণ যথাযথভাবে পরিষদের সেবা ভোগ করতে পারে।
২০২২-২০২৩ অর্থ বছরের উক্ত বাজেটে রাজস্ব হিসাব প্রাপ্তি থেকে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লক্ষ ৩৩০ টাকা। আর রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৮৯ লক্ষ ১০০ টাকা। রাজস্ব উদ্বৃত্ত রয়েছে ৪২ লক্ষ ২৩০ টাকা। এছাড়াও উন্নয়ন হিসাব থেকে উন্নয়ন অনুদান ধরা হয়েছে এক কোটি ৫ লাখ ২ হাজার ৮৬৪ টাকা। মোট প্রাপ্ত সম্পদ এক কোটি ৫ লাখ ৪৫ হাজার ৯৪ টাকা।
উন্নয়ন ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫ লাখ ২ হাজার ৮৬৪ টাকা। অর্থাৎ সর্বোচ্চ মোট আয় খাত হচ্ছে এক কোটি ২৯ লাখ ৪৪ হাজার ১৯৪ টাকা এবং ব্যয় খাত হচ্ছে এক কোটি ২৮ লাখ ৯১ হাজার ৯৬৪ টাকা। সর্বোচ্চ মোট উদ্বৃত্ত  রয়েছে ৫২ হাজার ২৩০ টাকা। যা গত বছরের চেয়ে কম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital