বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সম্পাদক রাব্বির নেতৃত্বে বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ মে, ২০২২, ১২:৫০ পিএম
প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সম্পাদক রাব্বির নেতৃত্বে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ ও ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

বুধবার (২৫ মে) বিকাল ৪টায় হাজীগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমান ভাস্কর্য চত্বর থেকে মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে বিশ্বরোড এলাকায় এক সমাবেশে মিলিত হয়।

চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সর্বদা প্রস্তুত আছি। ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের নেত্রীকে নিয়ে যে কটূক্তি করেছে, তার উত্তম জবাব দেওয়া হবে।

তিনি আরো বলেন, আমাদের আবেগের ও আশ্রয়স্থল দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে দেওয়া ঔদ্ধত্যপূর্ণ নেতিবাচক বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে হাজীগঞ্জ থেকে ছাত্রদলকে এই মুহূর্ত থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। ছাত্রদল সন্ত্রাসীদের রাজপথে উত্তম জবাব দেওয়া হবে। বাঙালির আশা-আকাঙ্ক্ষার বাতিঘর শেখ হাসিনার চলার পথ মসৃণ রাখার জন্য আমরা নিজেদের রাজপথে উৎসর্গ করার জন্য তৈরি আছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital