বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের প্রতিবাদ সমাবেশে শাহমাহমুদপুর বিএনপি ও সহযোগী সংগঠনের অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২, ২:০৮ পিএম
চাঁদপুরের প্রতিবাদ সমাবেশে শাহমাহমুদপুর বিএনপি ও সহযোগী সংগঠনের অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা ও বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি বাকের খন্দকার, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম সুমন, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম বাবলু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল মল্লিক, সদস্য সাইফুল, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল ইসলাম, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বেপারী, ওয়াসিম হাজী, মজিব কারি, শরিফ বৈদ্য, ইউনিয়ন যুবদলের সদস্য সোহরাব হোসেন কুসুম, সাইফুল ইসলাম সুমন, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি  ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলী গাজী, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মমিন হোসেন, সাধারণ সম্পাদক ফয়েজ পাটোয়ারী, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাফর গাজী সাধারণ সম্পাদক ইমান গাজী, ছাত্রদল নেতা এনামুল হক, আশেক এলাহী, নজরুল ইসলাম, শান্ত গাজী, সিহাব বেপারী, হৃয়াদ হাজী, হাবিব সর্দার, শাহাদাতসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্ভাব্য সভাপতি প্রার্থী জহির, স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।