শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশ বদ্ধপরিকর : এসপি চাঁদপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১:১০ পিএম
স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশ বদ্ধপরিকর : এসপি চাঁদপুর

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের পুলিশ সুপার বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ যথাযথভাবেই দোষীদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গেছেন- সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে।

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার মিলন মাহমুদ আরও বলেন, পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে।

তিনি আরও বলেন, যে সহিংসতা করবে । পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হয়েছে। যারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Model Hospital

সোমবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর থানায় গ্রামপুলিশের সাপ্তাহিক সমাবেশে ব্রিফিং করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এসময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, সেকেন্ড অফিসার প্রকাশ প্রনয় দে।

এরপূর্বে থানার ভেলিভারি সেন্টারে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital