শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মাদকের অভিযানে হামলায় ৩ পুলিশ আহত, ইয়াবাসহ আটক ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ২:৩৭ পিএম
হাইমচরে মাদকের অভিযানে হামলায় ৩ পুলিশ আহত, ইয়াবাসহ আটক ২
স্টাফ রিপোর্টার : চাঁদপুর হাইমচরে মাদক ব্যবসায়ীদের দলবদ্ধ হামলার শিকার হয়ে আহত হয়েছেন হাইমচর থানার তিন পুলিশ সদস্য। এ ঘটনায় দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৩০ মে সোমবার রাত সাড়ে আটটার দিকে হাইমচর উপজেলার মহজমপুর গ্রাম দুদুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়,উপ পুলিশ পরিদর্শক সঞ্জিত কুমার ও আবুল কালাম আজাদসহ সংগীয় ফোর্স নিয়মিত মাদকবিরোধী অভিযানে নামেন।
মহজমপুর গ্রামে স্থানীয় চিহ্নিত ইয়াবা কারবারিদের চ্যালেঞ্জ করলে দুইজনের কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার এবং
পুলিশ মাদক ব্যাবসার দায়ে ২ জনকে আটক করে। তারা হলো মোঃ মনির পাটওয়ারী, পিতা, নুর মোহাম্মদ পাটওয়াী, গ্রাম উত্তর আলগী । ২) মোঃ রাজীব খান মিথুন , পিতা আঃ রহমান খান, থানা – শরীয়তপুর সদর।
এ সময় হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন -কং এমরান, কং শরিফ, কং আমিনুল। বর্তমানে তারা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী নামে একজন পুলিশের উপর এ হামলার নেতৃত্ব দেন বলে স্থানিয় সূত্রে জানা গেছে।
সে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর ছোট ভাই।
এ বিষয়ে হাইমচর থানার ওসি আশরাফ উদ্দিন বলেন,পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযান চলাকালে মাদক কারবারীকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের উপর হামলা চালায়। এতে আমাদের তিন জন পুলিশ সদস্য আহত হয় এবং হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
আমরা দুজনকে ২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছি এবং হামলায় যারা জড়িত তাদের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতেই হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital