বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অদুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৪:০০ এম
ফরিদগঞ্জে অদুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

এস. এম ইকবাল : প্রত্যক্ষ ভোটে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২ জুন বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে ৩ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো. রাসেল ৯১ ভোট পেয়ে প্রথম হন। মো. নাছির মিজি ৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। মো. ফেরদাউছ ৭০ ভোট পেয়ে তৃতীয় হন। এ দিকে শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন মো. আবুল হাছান।
উল্লেখ্য, বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকদের ভোটার সংখ্যা ২৬৫। তার মধ্যে ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক (সুপার ভাইজার) আবদুল্লাহ আল- মামুন।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, উপজেলা আ’লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূঁইয়া, মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা আবুল কালাম, এস.আই বরকত উল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি দল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।