শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু দেখতে গিয়ে ফেরা হলো না চাঁদপুরের ৩ বন্ধুর, এলাকায় শোকের ছায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ জুন, ২০২২, ৩:৪৬ পিএম
পদ্মা সেতু দেখতে গিয়ে ফেরা হলো না চাঁদপুরের ৩ বন্ধুর, এলাকায় শোকের ছায়া
গাজী মোঃ মহসিন : পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিনজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) রাত পৌনে একটার সময় মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও বিক্রমপুরের ৩ জন।
জানা যায়, চাঁদপুরের ৩ যুবকের মধ্যে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলী এলাকার কলমতর গাজী বাড়ির এনায়েত উল্যাহ গাজীর একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড দমকের গাঁও কাজী বাড়ির জাহাঙ্গীর কাজীর ছেলে জিহাদ কাজী (২০) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেতুয়া পাটওয়ারী বাড়ির আবুল কালাম পাটওয়ারীর ছেলে আহাদ পাটওয়ারী (২০)। এবং অন্য তিনজনের মধ্যে তাদের বন্ধু বিক্রমপুরের একজন, সিএনজি চালক একজন ও ঐ এলাকার যাত্রী একজন। চাঁদপুরের ৩জন ঢাকায় নিউ মার্কেট এলাকায় বিভিন্ন পেশায় কর্মরত ছিলেন এবং একে অপরের আত্মীয়। হাইওয়ে টহল পুলিশ তাদের উদ্ধার করেন।
সামাদের বড় ভাই জানান, তারা চার বন্ধু মিলে শুক্রবার পদ্মা সেতু দেখতে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় রওনার দেয়ার কথা থাকলেও রাত ১০-১১টার দিকে রওনা দেন একটি সিএনজি নিয়ে। তাদের সিএনজিতে একজন যাত্রীও উঠেন। সিএনজি চলা অবস্থায় সামনে একটি লড়ি ইউটার্ন করার সময় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আঘাত করে। এসময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ও চালকসহ সকলেই ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পর নিহত হন। চাঁদপুরের তিনজনের সাথে বিক্রমপুরের দুইজনের মধ্যে একজন তাদের বন্ধু ও অন্যজন তাদের রিসিভ করার কথা ছিল। এবং ইলিশা হোটেলে ডিনার করে ওখানেই রাত্রীযাপন করবে বলে জানা যায়।
নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে। এবং দুর্ঘটনায় নিহতদের ভিন্ন ভিন্ন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital