বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঝিলমিল সংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে কুরুচিপূর্ন স্ট্যাটাস, থানায় জিডি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৩:০৫ পিএম
ঝিলমিল সংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে কুরুচিপূর্ন স্ট্যাটাস, থানায় জিডি
সাইদ হোসেন অপু চৌধুরী : কচুয়া উপজেলার রহিমানগরে অবস্থিত ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব উল্লাহ চৌধুরী ফরহাদ বলেন, আমাদের সংগঠন ও আমার পারিবারিক জীবন জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন ও আমার সুনাম ক্ষুন্ন করার পাঁয়তারা করা হয়েছে। আমি প্রায় ১৪ বছর ধরে কচুয়ার সাংস্কৃতিক অঙ্গনকে বিকশিত করার লক্ষে কাজ করছি। কিছু করুচিপূর্ন বিপদগামী মানুষ তা সহ্য করতে না পেরে আমাদের সংগঠনের বিরুদ্ধে ফেসবুকে বাজে স্ট্যাটাস প্রদান করেছে।

আমি গত ১৬ এপ্রিল বিষয়টির প্রতিকার চেয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করি। যার নং ৭৬৬। যারা এ ঘটনার সাথে সম্পৃক্ত আমি যথাযথ কতৃপক্ষের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
গতকাল সোমবার এই ব্যাপারে জানতে চাইলে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ফ্যাক আইডি ব্যবহারকারী শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
এ দিকে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় কচুয়া থানায় অভিযোগের ৫০ দিন পেরিয়ে গেলেও ওই অভিযোগের কোন অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
বিভিন্ন সামাজিক ও  সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital