বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৪:৪৫ পিএম
হাইমচরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় আগামী ১৫-২১ জুন অনুষ্ঠিত জনশুমারী ও গৃহগণনা-২০২২ প্রকল্প বাস্তবায়ন করতে শুমারি গণনাকারী ও সুপারভাইজারদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তরা এতে অংশ নেন। পর্যায়ক্রমে ৪-৮ তারিখ পর্যন্ত সকল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৫ঘটিকায় হাইমচর উপজেলার পরিসংখ্যান অফিসের উদ্যোগে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মশালায় শেষ দিনে পরিদর্শনে আসেন চাঁদপুর জেলা শুমারী সমন্নয়ক কারী ও জেলা পরিসংখ্যান উপ পরিচালক নাঈমা রহমান।
সমাপনী অনুষ্ঠানে নাঈমা রহমান বলেন, আসন্ন ষষ্ঠ জনশুমারি সফল করতে আমাদের যা যা করার প্রয়োজন তা আমরা করবো। এবারের এই জনশুমারি অন্যান্য বারের চেয়ে আলাদা। কারণ এবারই দেশে প্রথমবারের মতো ডিজিটাল শুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে; যেখানে সমস্ত তথ্য ট্যাবের মাধ্যমে সংগ্রহ করা হবে। ফলে শুমারির পর অতি অল্প সময়ে তথ্যগুলো সরকারী, বেসকারী প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।
উপজেলা পরিসংখ্যান অফিসার রেহানা আক্তার বলেন, সরকারী নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বাস্তবায়নে এই জনশুমারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আমরা যে সরকারী কাজে নিজেকে নিয়োজিত করেছি, সেখানে গাফলতি করার কোনো সুযোগ নেই।
প্রশিক্ষক হিসেবে উত্তর ইউনিয়নের(জোন-২), দায়িত্বপ্রাপ্ত জোনাল অফিসার মোঃ জসিম উদ্দিন (রনি)। অনুষ্ঠানে আইটি সুপারভাইজার মামুনুর রশীদসহ গণনাকারী, সুপারভাইজারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ৬টি ইউনিয়নে ১ম ধাপে ১নং জোনে ৩৭ জন গননাকারী ও ৭জন সুপারভাইজার, ২নং জোনে ৩৬জন গননাকারী ও ৭জন সুপারভাইজার, ৩নং জোনে ৩৬ জন গননাকারী ও ৬ জন সুপারভাইজার ৪নং জোনে ৫৮ জন গননাকারী ও ১০ জন সুপারভাইজার প্রশিক্ষণ নিচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।