বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথুবা দাখিল মাদ্রাসার সভাপতি কামরুল ইসলাম রোমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ১২:৫০ পিএম
ফরিদগঞ্জের বালিথুবা দাখিল মাদ্রাসার সভাপতি কামরুল ইসলাম রোমান
এস এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট কামরুল ইসলাম রোমান।
৮ জুন বুধবার দুপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে এডভোকেট কামরুল ইসলাম রোমানের নাম প্রস্তাব করলে ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য, দাতা সদস্য ও শিক্ষক প্রতিনিধিরা তাকে সমর্থন জানালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন।
কামরুল ইসলাম রোমান জানান, লেখাপড়ার মান ও অবকাঠামোগত উন্নয়ন, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করাসহ মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।
তিনি আরও জানান, গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে ভাল ফলাফল অর্জন করে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আর যারা আমাকে সমর্থন দিয়ে এই পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রত্যেকের সহায়তা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital