শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হাড়ভাঙ্গা চিকিৎসালয় কাগজে বন্ধ, বাস্তবে চালু

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ জুন, ২০২২, ৫:৪৪ পিএম
হাড়ভাঙ্গা চিকিৎসালয় কাগজে বন্ধ, বাস্তবে চালু
মতলব উত্তর ব্যুরো : নিবন্ধন না থাকার অভিযোগে সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের ব্র্যাক রোডে অবস্থিত হাড়ভাঙ্গা চিকিৎসালয় নামে অবৈধ ভাবে ক্লিনিক চলছে দীর্ঘদিন ধরে। গত ২৮ মে উপজেলা পর্যায়ে এ চিকিৎসালয়ের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বন্ধের (সীলগালা) ঘোষণা দেয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল।
গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ওই প্রতিষ্ঠানকে অবৈধও ঘোষণা করেন সিভিল সার্জন কার্যালয়। কিন্তু সরেজমিনে দেখা যায়, সিভিল সার্জনের তালিকায় বন্ধ উল্লেখ করা ‘হাড়ভাঙ্গা চিকিৎসালয়’ বাস্তবে চালু আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৬ জুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অনুমতি ব্যাতিত ক্ষমতার অপব্যবহার করে ‘হাড়ভাঙ্গা চিকিৎসালয়’ এর মালিক তালা ভেঙ্গে ফেলেন। অবৈধভাবে গড়ে উঠা হাড়ভাঙ্গা চিকিৎসালয় খোলে চিকিৎসা দেয়া শুরু করে।
ছেংগারচর বাজারের ব্র্যাক রোডে হেকিম মো. জয়নাল আবেদীন ও হেকিম মো. হাসানুজ্জামান পিতা-পুত্র টিনের ঘরে গড়ে তুলেন হাড়ভাঙ্গা চিকিৎসালয়।
হেকিম মো. জয়নাল আবেদীন নিজেকে হাড় ভাঙ্গা, হাড় জোড়া, বাত ব্যথা, কোমড় ব্যাথা রোগে প্রশিক্ষণ প্রাপ্ত ও হেকিম মো. হাসানুজ্জামান ‘গভঃ রেজিষ্টার্ড চিকিৎসক’ উল্লেখ করে চিকিৎসাপত্র দিচ্ছে।
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল অভিযান পরিচালনার সময় হেকিম মো. হাসানুজ্জামান ইউনানী কলেজের অধ্যয়নরত বলে দাবি করলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল দাবি করেন, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলো বন্ধই আছে। তবে হাড়ভাঙ্গা চিকিৎসালয় ফাঁকি দিয়ে চালু রেখেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। আবার অভিযান চালানো হবে।

হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটি মালিক মামুনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন। পরে এএসআই সুজেল মিয়ার মাধ্যমে ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দিন পরই ফোন উদ্ধারের খবর পান মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার পর ফোনটি একটি পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যবহার করেন। পরে ছুটিতে দেশে আসার পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটি শনাক্ত হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

Model Hospital

ফোনটির মালিক মামুন বলেন, ফোনটি হারানোর পরদিন থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আমি আনন্দ পাই। প্রচারের জন্য এমন কাজ করি না। এই থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।