শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ভারতে মহানবী (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে হাইমচরে উত্তাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১১:৪৬ এম
ভারতে মহানবী (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে হাইমচরে উত্তাল
মোঃ সাজ্জাদ হোসেন রনি : সাম্প্রতিক ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে কটুক্তির মাধ্যমে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাইমচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি চেয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় উপজেলার প্রাণকেন্দ্র।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে হাইমচর উপজেলা সদর আলগী বাজারস্থ সরকারি হাসপাতাল চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ও থানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে রূপ ন্যায়। হাইমচর উপজেলা ওলামা মাশায়েখ এর পক্ষে সমাবেশে বক্তব্য রাখেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলমগীর হোসাইন, সরকারি হাসপাতাল জামে মসজিদের খতীব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ, ইমদাদুল উলুম কওমি মাদরাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম, জনতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক প্রমূখ।
বক্তারা বলেন- ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শোতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন- এই ধরনের ‘ইসলামভীতিপূর্ণ’ মন্তব্যের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তা মানবাধিকার রক্ষায় গুরুতর বিপদ তৈরি এবং অত্যধিক কুসংস্কারসহ প্রান্তিকতার দিকে নিয়ে যেতে পারে। যা সহিংসতা ও ঘৃণার চক্র তৈরি করবে। তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই হাইমচর থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কটুক্তিকারী দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবী করছি।
তারা বলেন- অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়। তবে বিশ্বের মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেওয়া হবে। সর্বোচ্চ কর্মসূচি ঘোষণার মাধ্যমে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, কাটাখালী আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শরীফ হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুসহ বরেণ্য ওলামা মাশায়েখ, আয়িম্মায়ে মাসাজিদ,  রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের ঈমানদার তৌহিদী জনতা।
ছবিঃ সাম্প্রতিক ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে কটুক্তির মাধ্যমে চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাইমচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে তোলা।

হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম
হারানো ফোন মালয়েশিয়া ঘুরে আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন আড়াই বছর পর চাঁদপুর থেকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। মালয়েশিয়া হয়ে চাঁদপুরে পৌঁছানো ফোনটি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সুজেল মিয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে আব্দুল্লাহপুর পুলিশ বক্সে ফোনটি মালিক মামুনের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৪ জানুয়ারি কেরানীগঞ্জের নাজিরপুর এলাকা থেকে মামুনের শাওমি রেডমি নোট ১২ মডেলের মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরদিন এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। দীর্ঘদিনেও ফোনটির সন্ধান না পেয়ে একপর্যায়ে ফিরে পাওয়ার আশা ছেড়ে দেন মামুন। পরে এএসআই সুজেল মিয়ার মাধ্যমে ছয় শতাধিক হারানো ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করেন তিনি। কয়েক দিন পরই ফোন উদ্ধারের খবর পান মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়ার পর ফোনটি একটি পাচারকারী চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় নিয়ে বিক্রি করা হয়। সেখান থেকে চাঁদপুরের এক প্রবাসী ফোনটি কিনে দীর্ঘদিন মালয়েশিয়ায় ব্যবহার করেন। পরে ছুটিতে দেশে আসার পর ট্র্যাকিংয়ের মাধ্যমে ফোনটি শনাক্ত হয়। এরপর ওই প্রবাসীর কাছ থেকে ফোনটি উদ্ধার করে পুলিশ।

Model Hospital

ফোনটির মালিক মামুন বলেন, ফোনটি হারানোর পরদিন থানায় জিডি করেছিলাম। কিন্তু দীর্ঘদিনেও উদ্ধার না হওয়ায় আশা ছেড়ে দিয়েছিলাম। পরে এএসআই সুজেল মিয়ার ফোন উদ্ধারের খবর পেয়ে তার সঙ্গে যোগাযোগ করি। কয়েক দিন পর তিনি ফোন করে জানান, আমার ফোন উদ্ধার হয়েছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। ফোনটি হাতে পেয়ে আমি খুবই আনন্দিত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই মো. সুজেল মিয়া বলেন, হারানো ফোন খুঁজে বের করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে আমি আনন্দ পাই। প্রচারের জন্য এমন কাজ করি না। এই থানায় দায়িত্ব পালনকালে অন্তত ছয় শতাধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি।