সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৫নং উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদ উল্ল্যাহ প্রধানীয়া জনসেবায় ব্যাপক প্রসংসিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১:৩২ পিএম
৫নং উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান শহীদ উল্ল্যাহ প্রধানীয়া জনসেবায় ব্যাপক প্রসংসিত

সজীব খান : মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদ উল্ল্যাহ প্রধানীয়া জনসেবা দিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

জনসেবায় সন্তুষ্ঠ রয়েছে ইউনিয়নবাসী, ইউনিয়নের অসহায়, দিন মজুরের মানুষের কল্যানে কাজ করায় তিনি এখন ইউনিয়নে সকলের আস্থর প্রতীক। ইউনিয়নের দেন দরবার থেকে শুরু করে সবগুলো সেবা সঠিক ভাবে পাওয়ায় ইউনিয়নবাসী চেয়ারম্যানকে নিয়ে গর্ববোধ করছে। লোভ লালসার ঊর্ধ্বে থেকে তিনি সকলকে সেবা দিয়ে যাচ্ছে। চেয়ারম্যান সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, ওয়ারিশান সার্টিফিকেট, প্রত্যায়নপত্র, ব্যবসায়ীক টেড্র লাইসেন্স সঠিক ভাবে পাওয়ায় প্রতিনিয়ত সাধারন মানুষ পরিষমুখী হয়ে উঠছে। কোন প্রকার হয়রানি ছাড়াই ইউনিয়ন পরিষদে আগত সেবাপ্রত্যাশীরা সেবা নিতে পারছে। কোন ভাবে যেন মানুষ হয়রানি না হয় সে বিষয়ে চেয়ারম্যনের কড়া নির্দেশনা রয়েছে। পরিষদে আগতদের আতিয়তায় সবাই মুগ্ধ হয়ে হাসি মুখে চেয়ারম্যানের প্রসংসা করতে করতে বের হতে দেখা গেছে।

মোহাম্মদ শহীদ উল্ল্যাহ প্রধানীয়া ইউনিয়ন পরিষদের অভিভাবকের দায়িত নেওয়ার পর ইউনিয়ন থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিয়ে, শিক্ষারহার বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করছে। তার নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়েই এখন পর্যন্ত তিনি মানুষকে সেবা দিচ্ছে। ৫নং উপাদী উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়েই তিনিই এগুচ্ছে।

শহীদ উল্ল্যাহ প্রধানীয়ার কঠোর তত্ত্বাবধায়নে সুনামের সাথেই দিন দিন উপাদী উত্তর ইউনিয়ন এগিয়ে যাচ্ছে। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে যোগদানের পর থেকেই মানুষ পরিষমুখী হয়ে উঠেছে। ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা পাকা করন, নতুন নতুন রাস্তা নির্মানসহ উন্নয়ন মূলক কাজের পরিকল্পনা নিয়ে হাটছে। পরিষদের সকল সদস্যদের সাথে সমন্বয় রেখে উপাদী উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্নে বিভোর শহীদ উল্ল্যাহ প্রধানীয়া সকল সদস্যদের সাথে খোলা মেলা আলোচনা করছে।

Model Hospital

শহীদ উল্ল্যাহ প্রধানীয়া ইউনিয়নে এ নিয়ে তিনবার অভিভাবকের দায়িত্ব রয়েছে। মানুষের কল্যাণে কাজ করে তিনি ব্যাপক প্রসংসিত হচ্ছে। তিনি ছাত্র জীবন থেকেই মানুষের কল্যাণে কাজ শুরু করেন। এখন পর্যন্ত অব্যাহত রাখছে। দলমত নির্বিশেষে সবার কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে। একজন ক্লিন ইমেজের চেয়ারম্যানের আসনে তিনি অলংকিত রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

শহীদ উল্ল্যাহ প্রধানীয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহড়, তা বাস্তবায়নের লক্ষে নিয়েই আমি কাজ করছি। প্রতিটি বাড়ি বাড়ি গ্রামে গ্রামের জনগনের পাশেআছি এবং থাকবো।আমি জনগনের ভোটে নির্বাচিত হয়েছে। তাই সব সময় জনগনের সেবা দিতেই আমি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। কোন মানুষ যাতে আমার পরিষদে এসে হয়রানি না হয়, সেলক্ষ্য নিয়েই আমি কাজ করছি। বয়স্ক ভাতা, বিধবা ভাত, পুঙ্গ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ সকল বরাদ্ধ গুলো সঠিক ভাবে করেছি, ভবিষৎতে ও করবো।

তিনি বলেন, আমি চেয়ারম্যান, আমার ধারা কোন মানুষ যাতে হয়রানি হয়, সে বিষয়টি মাথায় রেখে সব সময় আমি গুরুত্ব দিচ্ছি। যতদিন ইউনিয়ন পরিষদের অভিভাবকের দায়িত্বে থাকবো সততা ও নিষ্ঠার সাথে সব সময় কাজ করবো ইনশাল্লাহ।

মোহাম্মদ শহীদ উল্ল্যাহ প্রধানীয়া ডিঙ্গাভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার সভপতি, ডিঙ্গাভাঙ্গা খান বাড়ি জামে মসজিদের সভাপতি, ডিঙ্গাভাঙ্গা তিতারবাড়ি জামে মসজিদের সভাপতি, ডিঙ্গাভাঙ্গা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের সভাপতি, ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড সুনামের সাথে ঝড়িত রয়েছেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’