শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্রদলের সভাপতি হত্যার প্রতিবাদে হাইমচর উপজেলা যুবদলের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১:৫২ পিএম
ছাত্রদলের সভাপতি হত্যার প্রতিবাদে হাইমচর উপজেলা যুবদলের বিক্ষোভ
হাইমচর প্রতিনিধি : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম কে হত্যার প্রতিবাদে হাইমচর উপজেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৪ই আগস্ট) বিকেল ৪টায় আদর্শ শিশু নিকেতন স্কুলের সড়কে উপজেলা যুবদলের আহবায়ক জহির ইসলাম মাঝির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ মান্নান আখনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, আজিজুল হক বাবুল।
আরোও বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান আকাশ, সোলেমান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ এর  দ্রব্যমুল্যার উর্ধ্বগতির প্রতিবাদ করায় ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা ও গুলি বর্ষনে স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহীম এবং জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম কে হত্যা করে আওয়ামী ও পুলিশ বাহিনী। আমরা এই এই ঘটনার তীব্র নিন্দা জানাই অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। বক্তারা আরোও বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে সরকারের দূর্নীতি, লোটপাট, ঘুম, খুন হত্যাকান্ডে মেতে উঠেছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে আমরা হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ফ্যাসিবাদী আওয়ামী লীগ কে বিতাড়িত করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার(বাসু), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির মিয়াজি,কৃষকদল নেতা আলআমিন গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ আখন, সদস্য সচিব মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম(মেজর), ২নং উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম গাজী, সিঃ সহসভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সিদ্দিক গাজী, চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল ইসলাম(বাবু), সাধারণ সম্পাদক জসিম সরকার, দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন গাজীসহ হাইমচর উপজেলা যুবদলের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital