সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের হানারচরে ভাতার টাকা আত্মসাৎ; তদন্তের নির্দেশ ডিসির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ১২:৪৬ পিএম
চাঁদপুরের হানারচরে ভাতার টাকা আত্মসাৎ; তদন্তের নির্দেশ ডিসির

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, সদর উপজেলার হানারচর ইউনিয়নের ভয়স্ক ভাতার টাকা আত্মসাৎতের বিষয়ে তদন্ত করার নির্দেশ প্র্রদান করেছেন। রবিবার সদর উপজেলা নির্র্বাহী কর্মকর্তাকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য নির্র্দেশনা প্রদান করেছেন।

পূর্বের সংবাদটি পড়ুন… হানারচরে অন্ধ নারীসহ ২০ জনের প্রায় অর্ধলক্ষাধিক ভাতার টাকা আত্মসাৎ

সমাজ সেবা অধদপ্তরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে প্রবীণ ব্যাক্তিদের ভাতা প্রদান করে আসছেন। তারি ধারাবাহিকতায় চাঁদপুরেও ভাতা প্রদান শুরু হয়েছে। সরকার নতুন বইয়ে ভাতাভোগীদের জন্য ৬হাজার ১টাকা নির্ধারন করেন। কিন্তু হানারচর ইউনিয়নে ভাতাভোগীদের নির্ধারিত টাকা দেওয়া হয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন সমাজকর্মী ও ব্যাংক এশিয়ার কিছুু লোকের যোগসাজশে হানারচরের ভাতাভোগীদের কাছ থেকে কিছুু টাকা মারা অভিযোগ আসে। এ নিয়ে রবিবার চাঁদপুরের স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসক কামরুল হাসানের দৃষ্টিতে পড়লে জেলা প্রশাসক বিষয়টি ৭দিনের মধ্যে তদন্ত করার জন্য সদর নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন।

এ বিষয়ে এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নুুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, গত ২ আগস্ট থেকে চাঁদপুরের ভয়স্ক ভাতার বই ও টাকা দেওয়া শুরু হয়েছে। ৩ আগস্ট হানারচর ইউনিয়নের ভাতর টাকা দেওয়ার কথা থাকলে ও উক্ত সময়ে সে ইউনিয়নের কেইউ ভাতার বিষয়ে জানেনি। শনিবার বন্ধের দিন নিয়ম ভঙ্গ করে হানারচরের ভাতার টাকা বিতরণের বিষয়ে আমি কিছ্ইু জানিনি। যাদের বিরুদ্ধে টাকা মারার অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

অভিযুক্ত হানারচর ইউনিয়নের সমাজমর্র্কী মোঃ জলিল বলেন, শনিবার হানারচরে বিশটি বইয়ের টাকা দেওয়া হয়। ১০টি এখনো রয়েছে, সেগুলো উপজেলা থেকে বিরতন করা হবে। শনিবার যাদের যাদের টাকা দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের যার যার টাকা তার হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। টাকা মারার বিষয়ে আমি কিংবা আমার অফিস কিছ্ইু জানেনি। টাকার বিষয়টি মেম্বারটা ভাল বলতে পারবে।

চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পিএম
চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়।

সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয় সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং সবার জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Model Hospital

জেলা প্রশাসক আরও বলেন, টেকসই নগরায়ণের জন্য আবাসন ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। শুরুতে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় পর্যবেক্ষক মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।