রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর স্মরণে হাইমচরে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ আগস্ট, ২০২২, ৩:৪৩ পিএম
সাংবাদিক নেতা মরহুম ইকরাম চৌধুরীর স্মরণে হাইমচরে মিলাদ ও দোয়া
মোঃ সাজ্জাদ হোসেন রনি : পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত ইকরাম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হাইমচরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৮ আগষ্ট ২০২২ রবিবার বিকেলে হাইমচর সরকারি হাসপাতাল জামে মসজিদ এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে দৈনিক চাঁদপুর দর্পন হাইমচর উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম এর উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর স্টাফরিপোর্টার এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি প্রয়াত ইকরাম চৌধুরীর স্মরনে এ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ শেষে ইকরাম চৌধুরীর পরিবার পরিজনসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বরেণ্য আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মোঃ জিল্লুর রহমান ফারুকী। মিলাদ পরিচালনা পরিষদ সরকারি হাসপাতাল জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর আলম সহ স্হানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠননের ব্যাক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীর একাংশ।
দোয়া শেষে ইকরাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।