রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষকের উপর হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট, ২০২২, ৮:৩৯ এম
হাইমচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ শিক্ষকের উপর হামলা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  কলেজ শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটেছে। ১৩ আগষ্ট শনিবার রাত সাড়ে ৯টায় তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার শিক্ষক হাইমচর সরকারি মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম। তিনি বর্তমানে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হাইমচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাজায়, হাইমচর কলেজে চাকুরির সুবাধে কামরুল ইসলাম (৫৫) নীলকমল উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে নুরু মুন্সির বাড়ির নিছ তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। তারই পাশের রুমে সুজন নামের ব্যক্তি ভাড়া থাকেন।
পাশের ভাড়াটিয়া সুজন শিক্ষক কামরুল ইসলামের  গ্যাসের চুলা ও সিলিন্ডার ব্যবহার করার জন্য চাইলে তিনি তাকে সিলিন্ডার ও চুলা দিয়ে সহযোগীতা করেন। কিন্তু দুই দিনের কথা বলে সুজন সিলিন্ডার ও চুলা অনেকদিন যাবত ব্যবহার করেন। অনেকবার চুলা ও সিলিন্ডার ফেরত চাওয়ার পরে সুজন তা দিতে অস্বীকৃিত জানায়।
এক পর্যায়ে শনিবার রাত ৯টায় অধ্যাপক কামরুল ইসলাম সুজনের বাসা থেকে চুলাও সিলিন্ডার নিয়ে আসেন। সুজন রাত সাড়ে ৯ টার সময় স্থানীয় এরশাদ মৃর্ধার ছেলে আনোয়ার হোসেন (৩৫)কে সাথে নিয়ে গিয়ে কলেজ শিক্ষকের রুমে ডুকে ধরজা বন্ধ করে এলোপাতাড়ী মারধোর করেন। স্থানীয় লোকজন তার চিৎকারে এগিয়ে আসলে তারা দুজন চলে যায়। স্থানীয় লোকজন কলেজ শিক্ষককে আহত অবস্থায় হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান।
আহত কলেজ শিক্ষক কামরুল ইসলাম জানান, আমার পাশের রুমে সুজন বাসা ভাড়া নেয়। সে আসার পর তার রান্না করার জন্য আমার সিলিন্ডার ও চুলা দুই দিনের জন্য চাহিলে আমি তাকে সহযোগীতা করি। আমার সিলিন্ডার ও চুলা দেই দিচ্ছি করে অনেকদিন যাবত সে তা ব্যবহার করছে। আজ আমি চুলা ও সিলিন্ডার চাইতে গেলে সে আমার সাথে খারাপ ব্যবহার করে।
আমি তার রুম থেকে আমার সিলিন্ডার ও চুলা নিয়ে আসি। কিছুক্ষন পর সে স্থানীয় আনোয়ার হোসেনকে সাথে নিয়ে এসে আমার উপর হামলা করে। আমি আইনি সহযোগীতা চেয়ে হাইমচর থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি আশা করি হাইমচর থানা পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবে

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।