শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৪:৩৮ পিএম
কচুয়ায় কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : কচুয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা লিটন চৌধুরীর মানহানী ও তাকে হুমকির ঘটনায় পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ আলমের বিরুদ্ধে কচুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী লিটন চৌধুরী ২৩ আগস্ট কচুয়া থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাগিনা জয়নাল গংদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একই বাড়ির শাহজালাল গংদের বিরোধ চলে আসছে। কাউন্সিলর মাসুদ আলম শাহজালালের পক্ষ নিয়ে দলসহ বিভিন্ন সময় আমার ভাগিনাদের উপর চাপ প্রয়োগ, ভয় ভীতি, হুমকি ধমকি প্রদর্শন করে আসছে। আমরা নোয়াগাঁও গ্রামবাসী এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে আমাদের সমস্যা সমাধানের লক্ষে কাজ করছি। মাসুদ আলমকে এ কথা বলার পর সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধমকি প্রদান করে।

এ ঘটনার জের ধরে মাসুদ আলম ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে ২২ আগস্ট কচুয়া পৌরসভার পল্টন ময়দানে মানব বন্ধন করে। মানববন্ধন শেষে মাসুদ আলম ও তার ভাড়াটিয়া লোকজন সমাবেশ থেকে ঘোষনা প্রদান করেন, আমি কচুয়ায় গেলে আমার প্রাইভেটকার ভাংচুর ,আমার লাইসেন্স করা পিস্তল ছিনতাই করবে। তাছাড়া সমাবেশ থেকে অমার সম্পর্কে অশ্লীল ভাষায় গাল মন্দ করিয়া ফেইসবুকে ছড়িয়ে দেয়। যার ফলে আমার মানহানী হয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার বিচার দাবী করছি।

এ ঘটনায় কাউন্সিলর মাসুদ আলম, নোয়াগাঁও গ্রামের শাহজালালকে এজহার নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। যার নং ১১২৪, তারিখ- ২৩ আগস্ট।

Model Hospital

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital