সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করতে কাজ করছে হুমায়ুন কবির সুমন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৭ পিএম
চাঁদপুর সদর উপজেলা যুবলীগকে সুসংগঠিত করতে কাজ করছে হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীদের বর্ধিত সভার মধ্য দিয়ে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উপজেলার ১৪ টি ইউনিয়নের বর্ধিত সভা। উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন যুবলীগের সর্বস্তরে নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন বলেন, জাতির পিতা চেয়েছিলেন “সোনার মানুষ”। যুবলীগ নেতাকর্মীদের সেই সোনার মানুষ হতে হবে। দেশের যুব সমাজকে সোনার মানুষ রূপে গড়ে তুলতে বঙ্গবন্ধুর নির্দেশে শেখ ফজলুল হক মণি যুবলীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক মুক্তি ও অবকাঠামোগত উন্নয়ন কাজে ঐক্যবদ্ধ যুব সমাজ দেশপ্রেমিক নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখবে এমনটিই ছিল যুবলীগ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আজ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে।

Model Hospital

তিনি আরো বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দটি এক ও অভিন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া আমরা স্বাধীনতা কল্পনা করতে পারি না। তার ২৩ বছরের সংগ্রাম, জেল-যুলুম, অত্যাচার আর নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বাঙালি জাতিকে এই বিজয় নিয়ে এসেছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে ত্যাগ তা কোন ভাষায় প্রকাশ বা সংজ্ঞায়িত করা সম্ভব না।

বাংলাদেশের উন্নয়নকে দাবিয়ে রাখার জন্য দেশীয় এবং বিদেশীরা নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু বাংলার যুব সমাজ, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপসহীন, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে যুবলীগ প্রস্তুত।

হুমায়ূন কবির সুমন সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার জন্য সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন যুবলীগের নেতা কর্মীদের উদাত্ত আহ্বান জানান।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’