শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ২:৫৫ পিএম
চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অংশগ্রহণ
এইচ.এম নিজাম : চাঁদপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টার অংশগ্রহণ করেন।
বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিভিন্ন ডিজিটাল সেবা নিয়ে অংশগ্রহণ করেন।
চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এ সময় তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টার সহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ হেদায়েত উল্যাহ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান হোসেন রাসেল গাজী।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এ ১৪ টি ইউনিয়নের মধ্যে তরপুরচন্ডী ইউনিয়ন ডিজিটাল সেন্টার অংশগ্রহণ করেন।
এই ডিজিটাল সেন্টারে জন্ম-মৃত্যু সনদ, নাগরিক সনদ, ওয়ারীস সনদ, প্রত্যয়ন পত্র সহ ডিজিটাল সেবা প্রধান করা হয়।
ডিজিটাল সেন্টার পরিচালনা করেন তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মুনসুর আহমেদ, উদ্যোক্তা নূর মোহাম্মদ, সহকারি উদ্যোক্তা মেহেদি হাসান তানজিল। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা বৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।