শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাজিগঞ্জে জেলা তথ্য অফিসের কর্মসম্পাদন চুক্তি ও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১১:৫৮ এম
হাজিগঞ্জে জেলা তথ্য অফিসের কর্মসম্পাদন চুক্তি ও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে আলোচনা সভা
সজীব খান : চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যােগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাকিলা উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, বাকিলা ইউপি  চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর কন্ঠের
হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ, কামরুজ্জামান টুটুল প্রমুখ।
অনুষ্ঠানে বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য, বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের  ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এ সময় বক্তরা বলেন মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে মানুষকে এ অপারাধ গুলোর বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন। বক্তাগণ বলেন, বাল্য বিয়ে যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে।
দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।