শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ২:৩৯ পিএম
ফরিদগঞ্জে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা 
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা  সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ২০১৮ সাল থেকে আবু শামিম ফরিদগঞ্জ উপজেলায় দ্বায়িত্ব পালন করে আসছিলো। গত ৮ নভেম্বর তাকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চলতি দ্বায়িত্ব হিসেবে বদলি করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড।
তিনি ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লি:, পদাবিক, স্বদাবিক ও মুক্তিযুদ্ধা ঋন বিতরণ ও আদায়ে এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পিআরডিপি-৩ সহ বিভিন্ন কর্মকান্ডে  ব্যাপক ভূমিকা পালন করেন। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল তার কর্মের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তার উত্তর উত্তর সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া পরিচালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মনিরুল ইসলাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক ইয়াছিন পাটওয়ারী, পরিদর্শক আজাদুর রহমান ও আবুল কালাম।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, মোতালেব হোসেন পাটওয়ারী, জেসমিন আক্তার, বিল্লাল হোসেন তালুকদার, বিল্লাল হোসেন গাজী, পরিদর্শক শফিকুল ইসলাম, হিসাব রক্ষক কুলসুমা আখন নুপুর , স্বধাবিকের শাহিদা আক্তার সহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital