শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে তিন ঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:৩৪ পিএম
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে তিন ঘর পুড়ে ছাই

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্ট শার্কিটে একই পরিবারের তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

২১ ডিসেম্বর বুধবার রাতে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা এলাকার নাগের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
অগ্নিকান্ডে মুহুর্তের মধ্যেই নাগের বাড়ির শাহাজান মিয়ার তিন ছেলে সোহেল, সুমন ও রবিউলের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিন জন’ই সিএনজি অটো রিক্সা চালক।

অগ্নিকান্ডের সংবাদে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই তিনটি পরিবারের দীর্ঘ দিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ জানান, অগ্নিকান্ডের সংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগীয় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি অসহায় পরিবারের সব কিছুই শেষ হয়ে যায়।

Model Hospital

অগ্নিকাণ্ডের সংবাদে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কচুয়া পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাসুদ রানা মিয়াজীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
কচুয়া পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মাসুদ রানা মিয়াজীর

পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দেন মাসুদ রানা মিয়াজী।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি ও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মাসুদ রানা। গত শুক্রবার বিকেলে উপজেলার বক্সগঞ্জ বাজারে স্থানীয় গ্রামবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মো. মাসুদ রানা তার রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমার বিরুদ্ধে ৩৬টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পায়ে ডান্ডা-বেরি নিয়ে অসংখ্য দিন জেল খেটেছি। এ সময় বহু হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।

নানা প্রতিকূলতার মধ্যেও আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।” তিনি বলেন, “এলাকাবাসী চাইলে এবার পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি জনগণের মতামত ও সমর্থনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। নির্বাচিত হলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।” মাসুদ রানা আরও বলেন, নির্বাচিত হলে তার প্রিয় নেতা শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপির মাধ্যমে পালাখাল মডেল ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

Model Hospital

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গ্রামবাসীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে মাসুদ রানার ঘোষণাকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের ওপরও নির্ভর করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।