শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছাত্র-ছাত্রীদের ভুল হলেও তিরস্কার না করে অনুপ্রাণিত করবেন; ওসি আবদুল মান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০২ পিএম
ছাত্র-ছাত্রীদের ভুল হলেও তিরস্কার না করে অনুপ্রাণিত করবেন; ওসি আবদুল মান্নান

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যানিকেতন অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২২ ইং সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয়ের সভাকক্ষে এই ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সমাজ সেবক ওমর ফারুক পাটওয়ারী।

Model Hospital

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক শিক্ষার মান বজায় রাখায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, ফরিদগঞ্জ কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উন্নতি এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য কখনো কৃপণতা করে না। যদি কোন সমস্যা হয় তাহলে আপনারা স্কুল পরিচালনা কমিটিকে জানাবেন, তারা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।

প্রধান অতিথি মো. আবদুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি এখনো পর্যন্ত আমার স্কুলে শিক্ষকদের সাথে দেখা হলে সম্মান প্রদর্শন করি, ঠিক তেমনি তোমরা শিক্ষকদের সর্বদা সম্মান করবে। কারণ শিক্ষকগণ নিঃস্বার্থভাবে তোমাদের শিক্ষাদান করে থাকেন। শিক্ষকতা শুধু পেশা নয়, শিক্ষকতা একটি ব্রত।

তিনি শিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন, ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। তাদের ভুল হলেও তিরস্কার না করে অনুপ্রাণিত করবেন।

এ সময় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও রাষ্ট্র বিরোধী কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital