শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় বই উৎসব পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:৩৩ পিএম
মতলব দক্ষিণে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় বই উৎসব পালন
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি রোববার সকালে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসব অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী।
সহকারী সুপার মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আঃ মান্নান, জসিম উদ্দিন, বজলুল গনি, সেলিনা বেগম, শিক্ষক আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, ইবতেদায়ী প্রধান শামসুল
 হক মিয়া ও মাওলানা নেয়ামত উল্লাহ সহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital