সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে আচারণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম
চাঁদপুরে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে আচারণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা
সজীব খান : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বার, স্থানীয় সরকারের উপ পরিচালক দাউদ হোসেন চৌধুরী,  জেলা নির্বাচন অফিসার তোফয়েল আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার,  এনামুল হাসান, সদর উপজেলাএসিল্যান্ড হেলাল চৌধুরী, সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডিডিএসএসআই শাহ আরমান,
সদর উপজেলা প্রকৌশলী এ,এসএম রাশেদুল রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মুকবুল হোসেন প্রমুখ।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্য বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, মৈশাদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সালে, চান্দ্রা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী  আব্দুর রহমান বেপারী, বাগাদী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মানিক মিয়া, বিষ্ণুপুর ইউনিয়নের হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াজি উল্লাহ, জিএম খোরশেদ আলম।
সংরক্ষিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ৫নং রামপুর সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা বেগম, তরপুচন্ডী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুরাইয়া বেগম, চান্দ্রা ইউনিয়নের সংরক্ষিত সদস্য রোকেয়া বেগম।
সাধারণ সদস্যদের মধ্য বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য  দেলোয়ার হোসেন দুলাল মৃধা, তরপুচন্ডী ইউনিয়নের সদস্য হারুন খান।
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের নারী পুরুষ মিলে প্রায় ১লাখ ৮৪ হাজার মত ভোটার রয়েছে, কেন্দ্র ১ শত ৫টি। ১০টি ইউনিয়নে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে ৪শত ১৪ জন, এর মধ্য চেয়ারম্যান ৩৪ জন,  সংরক্ষিত নারী সদস্য ৭৭জন, সাধারণ সদস্য ৩শত ৪ জন প্রার্থী রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন সদর উপজেলা জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ রায়হান, গীতাপাঠ করেন দৈনিক চাঁদপুর কন্ঠের চীফরিপোর্টার বিমল চন্দ্র।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।