বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বুধবার চট্রগ্রাম সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন নির্বাচন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১:৪৭ পিএম
বুধবার চট্রগ্রাম সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশন নির্বাচন

সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন আজ। বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রায় ৭হাজার ২শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।

নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদির কৃতিসন্তান মোঃ রাসেল খান মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন । রাসেল খান মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান। এর আগেও গত দুইবার এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।

প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে সদস্য পদে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে প্রথমবারেই নির্বাচিত হয়ে সহকর্মীদের পাশে থেকে সেবা করে যাওয়া মোঃ রাসেল খান এবার সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই তার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া বলে দাবি করেছেন তরুণ এ পেশীজীবী নেতা রাসেল খান।

Model Hospital

“মোরগ“ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া রাসেল খান বলেন, আমি সিএন্ডএফ ভাইদের কাছে একজন পরীক্ষীত সহকর্মী। কাস্টম-বন্দর তথা পেশাগত, পারিবারিক ও ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আমি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফলশ্রুতিতে তারা কখনও আমাকে বিমুখ করেননি।

রাসেল খান বলেন, এবারও ভোটাররা আমাকে “মোরগ“ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। জয়-পরাজয় কোনো বিষয় না। অতীতেও সংগঠনের প্রয়োজনে, সহকর্মীদের প্রয়োজন পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো কথা দিলাম।

রাসেল খান “মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর“ প্যানেলের সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital