বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অপপ্রচারের বিচার চাইলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ৪:৪৭ পিএম
অপপ্রচারের বিচার চাইলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচারণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রার্থীদের উম্মুক্ত আলোচনায় মৈশাদী ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সালে (অলি পাটওয়ারী) নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারীর বিরুদ্ধে প্রচারনার বাঁধা দেওয়ার অভিযোগ করেন, পরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটওয়ারী বক্তব্য দেন।
বক্তব্য তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, বিএনপির দুজন প্রার্থী ছিল, বিএনপি নির্বাচনে না যাওয়ার কারনে একজন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে, সে বিএনপি সদর উপজেলা সহ সভাপতি, বিএনপি নির্বাচনে যায়নি, তাই তার দলের নেতাকর্মীরাই তাকে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার পক্ষ থেকে  তার প্রচারনায় বাঁধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের আপনাদের কাছে বিচার চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital