শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন প্রতীক পেয়েই প্রচারণায় নামলেন প্রার্থীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১০ পিএম
মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন প্রতীক পেয়েই প্রচারণায় নামলেন প্রার্থীরা

মনিরুল ইসলাম মনির : উৎসবমুখর পরিবেশে প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৯ জন চেয়ারম্যান প্রার্থী।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দকে কেন্দ্রকরে পুরো উপজেলা কমপ্লেক্স চত্ত্বর প্রার্থী এবং তাঁদের অনুসারীদের পদচারণে মুখর হয়ে ওঠে। কাঙ্খিত প্রতীক পেয়ে প্রার্থীরা শ্লোগান দিতে দিতে ফেরেন বাড়ি।

দুপুর সাড়ে ১২টায় মোহনপুর ইউপির উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বর সিদ্দিক চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল হাই প্রধানের হাতে দলীয় নির্ধারিত প্রতীক নৌকা তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এরপর স্বতন্দ্র প্রার্থী আবুল কাশেম মাস্টারকে আনারস, কাজী মিজানুর রহমানকে অটোরিকশা, এডভোকেট সেলিম মিয়াকে ঘোড়া, হাবিবুর রহমান তপাদারকে মোটর সাইকেল, বদিউল আলমকে চশমা, আবু হানিফ অভি’কে ঢোল, শরীফ মাহমুদ সায়েমকে টেলিফোন, ফয়সাল আহমেদকে টেবিল ফ্যান প্রতীক বরাদ্দ দেন।

Model Hospital

এ সময় প্রার্থীদের সমর্থক, অনুসারী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ কাজী আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital