বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরের নীলকমল মধ্যচরে ফ্রী মেডিকেল ক্যাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১:২০ পিএম
হাইমচরের নীলকমল মধ্যচরে ফ্রী মেডিকেল ক্যাম্প
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নে এ.কে মেমোরিয়াল ডায়াগনস্টিক হাসপাতালের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ কাজী মোঃ শফিকুর রহমানের নেতৃত্বে রোগী দেখেন ডাঃ মোঃ আশরাফুল আলম কিরন, এমবিবিএস (মেডিসিন), গাইনী ও প্রসূতি চিকিৎসক ডাঃ বাশিরা বিনতে বেলাল, এডবাল ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসনোগ্রাফী(ঢাকা)।
৯ই মার্চ বৃহস্পতিবার সকালে নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ইউপি সদস্য মান্নান মালের সভাপতিত্বে ও দাদন শিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাসের।
এসময় তিনি বলেন, হাইমচর উপজেলার পিছিয়ে পড়া চরাঞ্চলের আমাদের নীলকমল ইউনিয়নের মানুষের কথা বিবেচনা করে উপজেলা প্রেসক্লাবের সার্বিক প্রচেষ্টায় এ.কে মেমোরিয়াল ডায়াগনস্টিক হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করায় আমরা খুবই আনন্দিত। তবে এই ধরনের সামাজিক কাজে এগিয়ে আসা আমার অনেকটা দায়বদ্ধতা আছে। আমি সবসময় মানুষের কল্যানে নিয়োজিত থাকবো আপনারা আমাকে সহযোগিতা করবেন বলে আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, নীলকমল ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক মোল্লা, গ্রাম পুলিশের সদস্য সহ এলাকার সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital