বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রমজানে খাদ্যে ভেজাল দমনে চাঁদপুর সদরে স্যানিটারি ইন্সপেক্টরের ইফতারি দোকান পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:০৩ পিএম
রমজানে খাদ্যে ভেজাল দমনে চাঁদপুর সদরে স্যানিটারি ইন্সপেক্টরের ইফতারি দোকান পরিদর্শন

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের নিরাপদ খাদ্য ও ইফতার সরবরাহের জন্য চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার ইফতারের দোকান পরিদর্শন অব্যাহত রেখেছেন।

প্রথম রমজান থেকে তিনি শহর এবং গ্রামের দোকানগুলোর ইফতারের আইটেমগুলোর গুনগতমান দেখছেন। ইফতারের খাবারে যেন রং দেওয়া, বাসি খাবার, ফ্রিজের খাবারসহ স্বাস্থ্যর ক্ষতিকর খাবার যাতে ব্যবয়ীরা বিক্রি করতে না পারে তার জন্য তিনি কঠোর নির্দেশনা দিয়ে ব্যবসায়ীদের সচেতন করে যাচ্ছেন।

চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার বলেন, আমি প্রথম রমজান থেকেই ইফতারের দোকানে পরিদর্শন করে যাচ্ছি। রমজানে যাতে রোজাদাররা নিরাপদ খাদ্য পায় তার জন্য সরকারি নিদের্শনা অনুযায়ী পরিদর্শন চলমান রাখছি। কোন ব্যবসায়ী যাতে খোলা খাবার বিক্রি না করে, খাবারে যাতে কোন প্রকার রং না মিশায়, পেড়া তেল ব্যবহার না করে, বাঁশি পচা খাবার না খাবায় তার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, পরিদর্শন অব্যাহত রাখা হচ্ছে, ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে সে বিষয়ে ও বলা হচ্ছে ।

এ ছাড়া ফ্রিজে বাঁসি পঁচা খাবার আছে কিনা, সকাল এবং বিকাল দুই সময়ে আমি পরিদর্শনে যাই।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।