শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

মেয়ের সংসার ভেঙে দিয়ে জামাইকে বিয়ে করলেন মা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১০:৫৩ এম
মেয়ের সংসার ভেঙে দিয়ে জামাইকে বিয়ে করলেন মা

সাধারণত মেয়ের পৃথিবী বা সংসার গড়ে দেওয়ার জন্য রাতদিন এক করে দেন বাবা-মা। আর একসময়ে মা-মেয়ে হয়ে ওঠেন পৃথিবীর সব থেকে প্রিয় বন্ধু ৷ মায়ের সঙ্গে মেয়ের কোনো কিছুই লুকোচুরি থাকেনা ৷ তবে এমনই এক কাণ্ড ঘটিয়েছে লন্ডনের এক মা,যা কড়া শীতেই ঘামতে বাধ্য করবে ৷

মেয়ের সঙ্গে জামাইয়ের কখনও সামান্যতম ভুল বোঝাবুঝি হলে মা-বাবা নিমেষেই সেই সম্পর্ক মেরামত করার জন্য উঠে পড়ে লাগেন ৷ কিন্তু এমন এক ঘটনা প্রকাশ্যে আসতে চক্ষু চড়কগাছ হয়েছে ৷ কেননা মা-ই মেয়ের সংসার তছনছ করে দিয়েছেন ৷
ওই নারী জামাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ৷ জামাইয়ের ভালবাসা ও টাকা পেতে মরিয়া হয়ে ওঠেন। মেয়ের সঙ্গে জামাইয়ের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে সেই জামাইয়ের সন্তানের মা হতে চলেছেন তিনি ৷

মেয়ের বিয়ের দিন মা জামাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এরই কয়েক সপ্তাহ পরে জামাই মেয়েকে ডিভোর্স দেন৷

ফের শাশুড়িকে বিয়ে করে ফেলেন ৷ এই কাহিনি ঘটেছে লরিন ওয়ালের সঙ্গে যিনি মাত্র ১৯ বছর বয়সে এয়ারপোর্টের কর্মী পোল হোয়াইটকে বিয়ে করেন ৷

Model Hospital

সেই সময়ে লরিন ওয়ালের মায়ের বয়স ৫৫ বছর ছিল ৷ মেয়ের পছন্দের পাত্রের সঙ্গেই মেয়ের বিয়ে হয়। এরপরেই বিপত্তি দেখা দেয় যখন লরিন বিয়ের পরে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেন লরিন তার স্বামী পল হোয়াইটের সঙ্গে ২ সপ্তাহের জন্য হানিমুনে যান ৷
সেই সময়েই তাদের বৈবাহিক সম্পর্কের অবনতি হয় তার থেকে বিয়ে ভাঙে ৷ বিয়ের প্রায় ৮ সপ্তাহের মাথায় পোল লরিনের বিবাহ বিচ্ছেদ হয় ৷ লরিন মানসিকভাবে ভেঙে পড়ে মায়ের কাছে যান ৷ সব থেকে বড় ধাক্কা লরিন খান যখন ৯ মাস পরে তার মা সন্তানের জন্ম দেন ৷ এরপরেই সত্য প্রকাশিত হয় ৷

লরিন জানান, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে মা জুলির বিয়ে হয় জামাইয়ের অর্থাৎ তার প্রাক্তন স্বামীর ৷ মায়ের এই প্রতারণা মেয়ে মেনে নিতে পারছেন না। এতে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। সূত্র:

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।