শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণে স্থানীয় কর্মশালা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৮:৫৩ পিএম
কচুয়ায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণে স্থানীয় কর্মশালা

কচুয়ায় বিটিসিএল কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার উপর স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমজ কনসালট্যান্টের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির পরিচালক মো.খলিল আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন,সমজ কনসালট্যান্টের প্রধান পরামর্শ অতিরিক্ত সচিব ডা.আ.এ মো.মাইউদ্দিন ওসমান,মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা প্রকল্পের পরিচালক শাহনাজ বেগম নীনা,যুগ্ন সচিব এসএম নাজিমুল ইসলাম,পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির উপ-পরিচালক সাইফুল ইসলাম,বিটিসিএলের সাবেক কর্মকর্তা প্রকৌশলী ফখরুল ইসলাম,কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহজাহান শিশির,সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা সহকারি প্রোগ্রামার মোশারফ হোসেন।

এসময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,এনজিও কর্মীগন কর্মশালায় অংশগ্রহন করেন।

Model Hospital

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।