শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে প্রয়াত সাংবাদিক সাঈদ পাটওয়ারীর স্বরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে প্রয়াত সাংবাদিক সাঈদ পাটওয়ারীর স্বরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ী কাউনিয়া গ্রামের বাসিন্দা প্রয়াত সাংবাদিক জাকির হোসেন সাঈদ পাটওয়ারীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জুমার নামাজেরপর ফরিদগঞ্জ বাজরের বিভিন্ন মসজিদে ও মরহুমের গ্রামের মসজিদে পারিবারিক আয়োজনে এ দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মিলাদ মাহফিলের কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মমিনুল হক।

এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.নুরুন্নবী নোমানসহ সাংবাদিক, বাজার ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসুল্লিরা দোয়া মাহফিলে উপস্থিত হয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

Model Hospital

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।