শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পথে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন চা দোকানদার ছেরু

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৯:৫৮ পিএম
পথে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন চা দোকানদার ছেরু

চাঁদপুর জজ কোর্ট এলাকায় ৮০ হাজার টাকা পেয়ে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনকে অবহিত করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছেন একজন মানবিক ও সৎ মানুষ সিরাজ পাটওয়ারী। সিরাজ পাটওয়ারী (ছেরু) বলেই তার নিজ এলাকায় পরিচিত।

রোববার (২৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলা প্রশাসন হারিয়ে যাওয়া টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দেন এবং সিরাজ পাটওয়ারী (ছেরু) কে পুরস্কৃত করেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট করেন। প্রিয় চাঁদপুর পাঠকের জন্য তা হুবুহু নিচে চেওয়া হলো:

একজন মানবিক ও সৎ মানুষের গল্প!

Model Hospital

আমাদের চারপাশে আছেন অনেক আলোকিত মানুষ। তাঁদের জীবন হয়তো সাধারণ ও সাদামাটা, তবে অনন্যসাধারণ তাঁদের মূল্যবোধ ও শিষ্টাচার।

তেমনি একজন খাঁটি মনের মানুষ চাঁদপুর সদর উপজেলার পৌরসভানিবাসী মোহাম্মদ সিরাজ পাটওয়ারি। পেশায় তিনি চায়ের দোকানি। চাঁদপুর সদর উপজেলা সংলগ্ন মার্কেটে তিনি চা বিক্রি করেন। অতি সম্প্রতি তিনি প্রায় ৮০০০০ টাকার একটি বান্ডিল রাস্তায় পড়ে থাকতে দেখেন।

অত:পর চরিত্রবান এই মানুষটি কিছু টাকা পাওয়ার ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

আজ ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ উক্ত টাকা যথাযথ প্রমাণসাপেক্ষে হারানো টাকার মালিকের কাছে হস্তান্তর করা হয় এবং উপজেলা প্রশাসন থেকে জনাব মোহাম্মদ সিরাজ পাটওয়ারিকে পুরস্কৃত করা হয়।

একজন জনাব মোহাম্মদ সিরাজ পাটওয়ারি আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অনন্য উদাহরণ। উপজেলা প্রশাসন তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।