শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৩ পিএম
মতলব উত্তরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’ এর রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উক্ত কর্মশালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। পরে তিনি প্রধান অতিথি বক্তৃতা দেন।
স্টেকহোল্ডার কর্মশালায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা। জেলা কর্মকর্তা (এসইএল) মনিটরিং অফিসার আকিব হোসেন মেহেদীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসডিএফ এর কুমিল্লা আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা ব্যবস্থাপক মোঃ শামছুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা ফারুক আলম, যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, জনতা ব্যাংক সুজাতপুর বাজার শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান, সাংবাদিক আরাফাত আল-আমিন, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ মামুন, এসিআই প্রতিনিধি মুকুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি এসডিএফ এর কুমিল্লা আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান বক্তব্যে এসডিএফ এর কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন এবং চাঁদপুর জেলা ব্যবস্থাপক মোঃ শামসুল আলম রিলাই প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। সরকারের এই প্রকল্পটির ব্যাপারে তারা সকল তথ্য তুলে ধরে সরকারের ভিশনের সাথে এসডিএফ এর কার্যক্রমের গুরুত্ব আলোচনা করেন। স্টেকহোল্ডার কর্মশালায় এসডিএফ এর গ্রাম সমিতির সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। ৬ জন মাকে মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদানের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। যেই বাংলাদেশে থাকবে না কোন দরিদ্র। থাকবে না কোন মানুষের দুঃখ কস্ট। তাই তিনি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ ঘোষনা করেন আর আমরা তার ডাকে ঝাঁপিয়ে পড়ি। ৭৫ এর আগে বঙ্গবন্ধু খুব সুন্দর ভাবে দেশটি চালিয়েছেন।
পরবর্তী ২১ বছর দেখটি পিছিয়ে পড়েছিল। তারপরে আবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেন। আর আমরা পেয়েছি ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর হাত ধরে এসডিএফ এর মত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষ স্বাবলম্বী হচ্ছে।
এমএ কুদ্দুস আরো বলেন, গ্রামের দরিদ্র নারী পুরুষরা এসডিএফ এর মাধ্যমে সহায়তা পেয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এর মাধ্যমে দেশের দ্রারিদ্রতা দূর হবে এবং সরকারের যে ভিশন উচ্চ আয়ের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা তা দ্রুত বাস্তবায়ন হবে। একটা সময় আমাদের দেশে নারীদের অগ্রাধিকার ছিল না, প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে নারীদের অগ্রাধিকার দিয়েছেন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। সেজন্যই নারীরা আজ পুরুষদের পাশাপাশি সমাজের দরিদ্রতা দুরীকরণে অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। আজকে এই আয়োজনের জন্য উপজেলা প্রশাসন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital