শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নকল সরবরাহের দায়ে শিক্ষক মিশুদে জেলে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৭ পিএম
শাহরাস্তিতে নকল সরবরাহের দায়ে শিক্ষক মিশুদে জেলে

শাহরাস্তিতে চলতি এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে মিশু দে নামে এক প্রভাষককে প্রশাসনের নির্দেশে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার শাহরান্তি সরকারি বহুমুখী উবি’র শাহরাস্তি-১ এসএসসি পরীক্ষা কেন্দ্রে ওই অভিযুক্ত শিক্ষককে আটকের এ ঘটনা ঘটে ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি এসএসসি পরীক্ষা কেন্দ্র শাহরাস্তি- ১কোড- ৩৪৫ গণিত পরীক্ষা চলাকালীন সময় উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজের শিক্ষক ও পৌরসভার শ্রীপুর মহল্লার দিলীপদের পুত্র প্রভাষক মিশুদের বিরুদ্ধে শাহরাস্তি, চাঁদপুর পরীক্ষা কেন্দ্রের কক্ষ নং ১১৯ এর শিক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে।

তখন ওই কক্ষের মেঝেতে নকলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এসময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ১ শিক্ষার্থী থেকে একটুকরো নকলের কপি ধরে ফেললে সে শিক্ষক মিশুদের নাম বলেন। ওই শিক্ষক মিশু বিষয়টি আঁচ করতে পেরে তিনি পরীক্ষা কেন্দ্রের ছাত্রী বাথরুমে গা ঢাকা দেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে শিক্ষককে টয়লেট থেকে উদ্ধার করে।

Model Hospital

তাৎক্ষণিক শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত অভিযুক্ত শিক্ষককে আটকের নির্দেশ দেন।

পরে প্রশাসনের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক মিশু বিষয়টি স্বীকার করেন।

তিনি আরো জানান, ১১৯নং কক্ষে তার বিদ্যালয়ের ২৩ জন পরীক্ষার্থী আজ গণিত পরীক্ষায় অংশগ্রহণ করছিল এবং পরীক্ষার্থীদের গণিত পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার উদ্দেশ্যেই উক্ত পরীক্ষার ৭(গ) প্রশ্নের উত্তর লিখে সরবরাহ করেছেন তিনি।

পরবর্তীতে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকল সরবরাহ করে অত্র পরীক্ষা কেন্দ্রের ভাবমূর্তি ক্ষুন্ন করা এবং বাংলাদেশের প্রচলিত আইনের লঙ্গনের অপরাধে মিশু দে বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়। ওই কাণ্ডের মামলার বাদী প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ ইমাম হোসেন এর সত্যতা স্বীকার করেন ।

সোমবার সকালে গণমাধ্যমকে এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আলমগীর হোসেন জানান,কেন্দ্র সচিব ইমাম হোসেনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক মিশুর বিষয়টি বিবেচনায় নিয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

আজ অভিযুক্ত শিক্ষক মিশুকে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital