বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে ব্যানার ফেস্টুনের ছড়াছড়ি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:৩৬ পিএম
পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে ব্যানার ফেস্টুনের ছড়াছড়ি

ইউরোপের পোল্যান্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয় ২০২৩ সালের ২৫শে নভেম্বর । সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের স্বাক্ষরিত ওই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি করা হয় মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক করা হয় আমিনুল ইসলাম চকদার সাকুকে।

তবে এই কমিটি গঠনের পর থেকে মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে জনৈক মো. মাসুদুর রহমান তুহিন নামের একজন পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিচয়ে ব্যানার ফেস্টুনে ছড়িয়ে দিয়েছে।

পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণমাধ্যমের কাছে এক অডিও বার্তা পাঠান। অডিও বার্তায় তিনি বলেন, আমি পোল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হই। কিন্তু ইদানিং কিছু কুচক্রী মহল বিভিন্ন নামে ব্যানার ছাপিয়ে পোল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবী করছেন। আসলে প্রকৃত সাধারণ সম্পাদক আমি আমিনুল ইসলাম চকদার সাকু।

Model Hospital

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সাধারণ সম্পাদক পরিচয়ে ব্যানার করা মো. মাসুদুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলো।

এছাড়াও ২০১৩ সালের ২৭ অক্টোবর মাসুদুর রহমান তুহিন নিজ ফেইসবুক আইডি থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে একটি কবিতা ও বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। সে প্রতারণার জন্য বিভিন্ন সময় শুধু দলকেই ব্যবহার করেনি বরং মতলবের প্রাক্তন এক সনামধন্য মন্ত্রীর নাম এবং ওনার সাথে তোলা ছবি ব্যবহার করে পোল্যান্ডে মানুষের সাথে বিভিন্ন অপকর্ম করার অভিযোগ রয়েছে।

এদিকে অভিযুক্ত মাসুদুর রহমান তুহিনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই ধরনের কুচক্রী মহলের হাত থেকে পোল্যান্ড আওয়ামী লীগ কে কলুষিত মুক্ত রাখতে এবং জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ আওয়ামী লীগকে হাইব্রিড মুক্ত রাখতে কঠোর বার্তা দিয়েছেন পোল্যান্ড আওয়ামী লীগের নেতারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital