বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের

জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচ এম নিজাম প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ৯:২১ পিএম
জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সৌদি আরবের জেদ্দায় চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সৌদি আরবের জেদ্দা শহরের কারাম জেদ্দা হোটেল আল বোগদাদীয়া এই আয়োজন করেন চাঁদপুর জেলা প্রবাসী কল্যান সমিতি জেদ্দা সৌদি আরব।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরবের জেদ্দা লেবার মিনিষ্টার কন্সাল জেনারেল বাংলাদেশ এম কাজী ইমদাদুল ইসলাম, চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার।
চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদিন বেপারি ও  অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হাবিব উল্ল্যাহ পাটোওয়ারীর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মোঃ দেলোয়ার সরকার, উপদেষ্টা হুমায়ন কবির, মোঃ নাছির উদ্দিন বেপারি, গাজি শরিফ, চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন আমির, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রেমিটেন্স বৃদ্ধিতে প্রবাসীদের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। যাতে করে প্রবাসে থেকে বাংলাদেশীরা নির্বিঘ্নে কাজ করে যেতে পারে। তারা বলেন, প্রবাসীদের সুখে-দুখে সব সময় পাশে থেকে কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দা সৌদি আরব এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।