শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের শতাধিক এতিম ছাত্রদের নিয়ে ইফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১১:০৮ পিএম
সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের শতাধিক এতিম ছাত্রদের নিয়ে ইফতার

সামাজিক, মানবিক সংগঠন সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে বার্ষিক মিলাদ, দোয়া ও শতাধিক এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) জামিয়া হোসাইনিয়া দারুল আরকাম মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের উপদেষ্টা ও সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ডি এ তায়েব, সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুবা শাহরীন।ডি এ তায়েব এতিম শিশুদের সাথে ইফতার করেন তাদের সম্পর্কে খোঁজ-খবর নেন ও কথা বলেন এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন।

সংগঠনের সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সংগঠনের কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্যদের অংশগ্রহণে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠান।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মাহবুবুর রহমান কাসেমী।

Model Hospital

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা ও ডি এ তায়েব ফাউন্ডেশন বাংলাদেশ প্লানিং কর্মকর্তা মজিবুর রহমান রানা গাজী, সংগঠনের উপদেষ্টা অপু চৌধুরী, সাধারণ সম্পাদক পিয়াস আফ্রিদি, সহ সভাপতি ডা: মজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরিদ খান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ হামিদ মিয়া, আইন ও নীতিমালা সম্পাদক আর এস রহমান, কার্যকরী সদস্য হযরত আলী, এস জি ফয়সাল, হিরো মনির, সদস্য জাহাঙ্গীর আলম, ওয়াসিম রানা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital