বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪, ১১:৪৮ পিএম
চাঁদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ

চাঁদপুর সদরের হানারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

এর আগে, গত বুধবার বিকেলে মধ্য গোবিন্দিয়ার রাস্তার সামনে তার ওপর হামলা হয়।

লিখিত অভিযোগে স্থানীয় বিল্লাল ছৈয়াল (২৭), আলী আকবর ছৈয়াল (৪০), ইউসুফ ছৈয়াল (৩৫), রহমান ছৈয়াল (৫৮) ও জাহাঙ্গীর শেখের (৩৮) নাম উল্লেখ করা হয়েছে।

চিকিৎসাধীন মো. আবদুল ছাত্তার রাঢ়ী বলেন, মাদক বেচাবিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এবং এলাকায় আধিপত্য দেখাতেই আমার ওপর তারা হামলা চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে তারা আমার মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে করে জখম করে। মাথায় ৬টি সেলাই দিয়েছেন চিকিৎসক। ওরা আমার চোখে ও নাকে মুখে ঘুষি মারে। আমার পাঞ্জাবির ডান পকেটে থাকা হরিণা ফেরিঘাটের টোল আদায়ের ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। ন্যায় বিচারের প্রত্যাশায় থানায় লিখিতভাবে জানিয়েছি।

Model Hospital

অভিযোগ প্রসঙ্গে ইউসুফ ছৈয়াল বলেন, আমরা শুধু তাদের আক্রমণ প্রতিহত করেছি। ছাত্তার রাঢ়ীর ছেলে মামুন ও সাদ্দাম মাদক সেবন এবং কারবারে জড়িত। এগুলো নিয়ে প্রতিবাদ করায় উনারা আমাদের বাড়ির নারী-পুরুষের ওপর দলবল নিয়ে হামলা চালিয়েছে। তাদের টাকা ছিনতাইয়ের কোনো প্রশ্নই ওঠে না।

চাঁদপুর সদর মডেল থানার এসআই সেলিম উল্লাহ বলেন, আমি হাসপাতালে গিয়ে চেয়ারম্যানকে দেখে এসেছি। তার দেওয়া অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital