বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মেমোরিয়াল ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২:১১ এম
শাহরাস্তিতে মেমোরিয়াল ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা অর্থদন্ড

শাহরাস্তিতে মেমোরিয়াল ডায়াগনস্টিককে লাইসেন্স নবায়ন না থাকায়, পয়ঃনিষ্কাশন- স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণে ক্রটির দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে পৌর শহরের মেহের কালিবাড়ি উত্তর বাজারে মেমোরিয়াল ডায়াগনস্টিককে এ দন্ড  প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অভিযুক্ত ডায়াগনস্টিকটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ওই সময় লাইসেন্স নবায়ন না থাকায়, পয়ঃনিষ্কাশন-স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণে ক্রটির বিষয়টি ভ্রাম্যমান আদালত আমলে নেয়।

Model Hospital

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় অভিযুক্ত মেমোরিয়াল ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা অর্থদন্ড  দিয়ে অনিয়মের বিষয়ে সতর্ক করে দেয়।

ওই সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাসির উদ্দিন।

এ কাজে আরো সহযোগিতা করেন ডা: সারোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের কর্মকর্তা মো: মাসুদ আলম এবং শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট অফিসার সঙ্গীও ফোর্স।

এ বিষয়ে ডা: নাসির উদ্দিন জানান, পয়ঃনিষ্কাশন-স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা দুর্বল হলে ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, পোলিও ও কৃমি জনিত এবং রক্তের প্রভৃতি রোগ ছড়িয়ে পড়তে পারে।

উন্নত স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি হলে গণস্বাস্থ্যকেই হুমকিতে ফেলছে না বরং মানব বৈশিষ্ট ও ব্যক্তিগত নিরাপত্তাকেও ক্ষুণ্ন করছে।

এদিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যেখানেই অনিয়ম সেখানে অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital