মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য নজু আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৭:৫০ পিএম
শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য নজু আটক

শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজুকে ৪৩ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের  নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করে।

এতে ওই উপজেলার আউশপাড়া ডিমাতলী ভূঁইয়া বাড়ীর মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ নজরুল ইসলাম প্রকাশ নজুকে  আটক করে। ওই সময় নজুর হেফাজতে থাকা ২ টি বাংলাদেশী পাসপোর্ট, ২ টি হুয়াওয়ে মোবাইল সেট, ১ টি বাটন নকিয়া মোবাইল সেট, ১ টি টেকনো মোবাইল সেট, সোনালী এবং কালো রংয়ের ১ টি হাত ঘড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, গত ১৩ই এপ্রিল  ভোররাতে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির দেবীপুর মোজাদী বাড়ী আব্দুল হান্নানের পুত্র  জনৈক মহিন উদ্দিন (৩১)  গৃহে  সিঁধ কেটে একটি চুরি সংঘটিত হয়।

Model Hospital

পরে ওই  গৃহকর্তা মহিন শাহরাস্তি মডেল থানায় একটি চুরির মামলা রুজু করে, যার মামলা নং ১৬। ওই  মামলায় তিনি ০৫ টি মোবাইল, ০২ টি পাসপোর্ট, ০১ টি হাত ঘড়ি সহ নগদ ১৫,হাজার টাকা চুরির  অভিযোগ দাখিল করেন।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, বাদী মহিনের  মামলার প্রেক্ষিতে পুলিশ  নজুকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যর কথা স্বীকার করে।

পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আটকৃত আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করে।

ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:২৫ পিএম
ফরিদগঞ্জের সড়কে প্রা’ণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় শংকর চন্দ্র শীল (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেল তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শংকর চন্দ্র শীল ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের বাসিন্দা এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শংকর চন্দ্র শীল রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও কালীগাছ তলা এলাকায় আয়োজিত হরিনাম সংকীর্তন শুনতে যাচ্ছিলেন। তিনি অটোরিকশা যোগে এসে নারকেল তলায় নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে।