শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাজে আহমেদ মজুমদারকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০:২৩ পিএম
খাজে আহমেদ মজুমদারকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদারকে বিজয়ী করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদের সম্মুখে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে খাজে আহমেদ মজুমদার বলেন, আজকে সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সদস্য গন, আওয়ামী লীগ-বিএনপি নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে আমাকে সমর্থন দিয়েছেন আপনাদের এ অবদান কখনোই ভুলার নয়। আমি যতদিন রাজনীতি করেছি, আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং করছি। আপনাদের এ ঐক্যের প্রতিদান আমি কাজের মাধ্যমে দিবো ইনশাআল্লাহ।  আগামী ২৯ মে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনারা দলমত নির্বিশেষে পাশে থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে আমি কথা দিচ্ছি আমার জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থেকে কাজ করে যাবো।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,  গত জাতীয় নির্বাচনের পর বিশেষ করে প্রয়াত নেতা ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়ার মৃত্যুর পর আমি সমবেদনা জানিয়েছি এবং সকল মান অভিমান ভুলে আমরা সবাই আজ ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়নের সার্থে আমরা সবাই এক হয়ে কাজ করবো। আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা বেলায়েত হোসেনকে। তিনি দলমতের উর্ধ্বে থেকে আজ সকল মেম্বারদের নিয়ে বিএনপিসহ সকল শ্রেনী পেশার মানুষদের সাথে নিয়ে যে ঐক্যের ডাক দিয়েছে তার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। অতীতে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে আমি কথা দিচ্ছি আগামী দিনগুলোতে আমাদের দলের সবার সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করে যাবো।
এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে এ অঞ্চল থেকে কেহই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেননি। খাজে আহমেদ মজুমদার এ অঞ্চলের সন্তান হিসেবে দল-মত নয় আমরা সর্বোচ্চ ভোট দিয়ে তার বিজয় নিশ্চিত করবো।
সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট কামরুল ইসলাম রোমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী মজুমদার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি মাওলানা শরাফত উল্লাহ, সাধারন সম্পাদক জাকির হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাছান সাউদ, সাবেক যুবলীগ নেতা মেহেদী হাছান, আ’লীগ নেতা জানিবুল হক জুয়েল,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল- আমিন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মাসুদ খান, ইউপি সদস্য আব্দুর রশিদ, জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সংসদ সদস্যের প্রতিনিধি জাহাঙ্গীর পলোয়ান, সুবিদপুর পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, কামতা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. নয়ন, সাধারণ সম্পাদক কাউছার ভূঁইয়া ছাড়াও মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী এবং সকল শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital