বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আর বেঁচে নেই

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৯:৫১ পিএম
ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আর বেঁচে নেই

চাঁদপুরের ফরিদগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়াল (৯৫) আর বেঁচে নেই।

শুক্রবার (৩ মে) বিকেলে ফরিদগঞ্জ পৌর সদরস্থ পূর্ব সাফুয়া গ্রামের নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন তিনি। (ইন্নালিল্লা…রাজিউন)।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ৭ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আব্দুল আওয়ালের মৃত্যুতে ফরিদগঞ্জের বিভিন্ন রাজনৈতিক সামাজিক,ফরিদগঞ্জ প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বাজার ব্যবসায়ী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

হাজী আব্দুল আওয়ালের ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান জানান, দেশ স্বাধীনের পূর্বেই ছাত্রজীবন থেকে ফরিদগঞ্জ বাজারে হাজী আব্দুল আওয়াল সুইট্স নামক ব্যবসা প্রতিষ্ঠান পতিষ্ঠা করে পরিচালনা করে আসছেন।

Model Hospital

বাবার কর্মদক্ষতার কারনে দেশ-বিদেশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সুনাম কুড়িয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয় যুদ্ধা হিসেবে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ ছাড়াও ফরিদগঞ্জের রাজনৈকিত, ধর্মীয়, শিক্ষা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে স্বনামের সাথে সম্পৃক্ত ছিলেন।

শনিবার (৪ মে) সকাল ১০ টায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সাফুয়া মসজিদের মাঠে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়ালের মৃত্যুতে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ছাত্রলীগের বর্তমান সভাপতি বাকি বিল্লাহ সোহাগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital