শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের জানাজায় মানুষের ঢল

এস এম ইকবাল প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪, ৮:১৭ পিএম
ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়ালের জানাজায় মানুষের ঢল

চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়াল।

শনিবার (৪ মে) সকালে রাষ্টিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে ফরিদগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে প্রথম জানাজা ও মরহুমের নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বরেণ্য এই মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে জানাজার নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাজার নামাজে ইমামতি করেন চান্দ্রা দরবার শরীফের পীর আলহাজ্ব ড.মোহাম্মদ হুজ্জাতুল্লাহ।

শুক্রবার বিকেলে সাফুয়া গ্রামের পন্ডিত বাড়িতে হাজী আব্দুল আউয়াল(৯৫) এর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান।
হাজী আব্দুল আউয়াল দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

Model Hospital

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক, মো. মাহফুজুল হক, সাবেক মেয়র ও বিএনপি নেতা মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব সহিদ উল্লাহ তপাদার, জেলা পরিষদ সদস্য আলী আক্কাছসহ ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital