বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফ্রিল্যান্সারদের নিয়ে সাকসেস আইটির কর্মশালা ও সম্মাননা প্রদান

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৯:১১ পিএম
চাঁদপুরে ফ্রিল্যান্সারদের নিয়ে সাকসেস আইটির কর্মশালা ও সম্মাননা প্রদান
ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের উপর একদিনের বিশেষ সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে ফ্রিল্যান্সিং সাকসেস আইটি।
শুক্রবার (১৭ মে) চাঁদপুর শহরের বিষ্ণুদি ঢালি মসজিদ এলাকায় ফ্রিল্যান্সিং সাকসেস আইটির কার্যালয়ে এ কর্মশালা সম্পন্ন হয়।
দিনব্যাপী এ কর্মশালায় ফ্রিল্যান্স আউটসোসিং কি, কিভাবে কাজ শুরু করতে হয়, কোথায় ও কিভাবে কাজ পাওয়া যায়, কি পদক্ষেপ নেওয়া যাবে-কি যাবে না, কিভাবে কাজ করলে সফল হওয়া যাবে এসব বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন ফ্রিল্যান্সিং সাকসেস আইটির সিইও এবং মেন্টর মোঃ রাসেল হোসেন।
উক্ত সেমিনারে এক্টিভ ও সফল ১৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানটির সিইও।
তিনি বলেন, এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি দুর্দান্ত ইভেন্ট হয়েছে। যেখানে তারা ফ্রিল্যান্সিংসহ আইটি সেক্টরের বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কে জানতে পেরেছে।
ভবিষ্যতে এমন ফ্রিল্যান্সার ইভেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরের আরও বেশি অগ্রগতি হবে বলে আমি মনে করি। ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এর ফলে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ঠিক তেমনি অনেক মানুষের কর্মসংস্থান হবে।
জানা যায়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলার শত শত শিক্ষার্থীর ক্যারিয়ার গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন ফ্রিল্যান্সার রাসেল হোসেন। তারা এখন সফলতার সাথে ফ্রিল্যান্সিং করে তাদের সংসার এর খরচ বহন করতে সক্ষম হয়েছেন।
এছাড়াও তিনি গত বছরের আগস্টে চট্টগ্রাম বিভাগে সেরা মেন্টর হিসেবে ন্যাশনাল টেক এওয়ার্ড পেয়েছেন।
তার স্বপ্ন তিনি সারা বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে কাজ করে যাবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital