বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

এস এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৩:৫২ এম
ফরিদগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামে আমড়াগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন সন্তানের জনক মঞ্জুর হোসেন (৪০) নামে যুবকের মৃত্যু হয়েছে।
 বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে  এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জুর হোসেন উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শশুর বাড়ি কামালপুর গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন দিনমজুর।
মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মঞ্জুর হোসেন কামালপুর গ্রামে শশুর বাড়ি এলাকায় জায়গা ক্রয় করে বসবাস করতেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। যেদিন যেখানে কাজ পান সেখানেই তিনি কাজ করতেন। বৃহস্পতিবার সকালে তিনি তার ঘরের পাশে আমড়া গাছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের  কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, বিদ্যুতে পৃষ্ঠ হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা মনা তদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।