বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে লক ভেঙ্গে মোটরসাইকেল চুরির সময় চোর আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৯:৪৮ পিএম
মতলব উত্তরে লক ভেঙ্গে মোটরসাইকেল চুরির সময় চোর আটক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ গ্রামে লক ভেঙ্গে একটি মোটরসাইকেল চুরির সময় চোরকে হাতেনাতে আটক হয়।
শুক্রবার (৩১ মে) দুপুর ১.৩০ ঘটিকায় এ ঘটনা ঘটে। পরে মতলব উত্তর থানা পুলিশ এসে চোর নিয়ে যায়।
জানা গেছে, রায়পুর ইসলামাবাদ গ্রামের রফিক সরকার তার ব্যবহৃত বাজাজ ডিসকাভার মোটরসাইকেলটি বাড়ির সামনে পার্কিং করে রাখেন। দুপুরে লোকজন কম থাকার সুযোগে মোটরসাইকেলের লক ভেঙ্গে চম্পট দেওয়ার চেষ্টা করে চোরের দল। পরে রফিক তার ভাই রাসেলকে কল দিয়ে বিষয়টি অবগত করলে রাসেল তার মোটরসাইকেল নিয়ে চোরের পিছু নেয়।
এক পর্যায়ে পশ্চিম সুজাতপুর ঘোষ বাড়ির মোড়ে গিয়ে চোরকে মোটর সাইকেলসহ আটক করতে সক্ষম হয়।
পরে চোরের পরিচয় যাওয়া যায়, তার নাম সোহাগ, বয়স ১৮। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাঞ্ছারামপুরের কালিকাপুর গ্রামে। চোর সোহাগ জানায়, তার সাথে রাসেল ও মুছা নামে আরো দুইজন ছিল। তাদের সাথে থাকা মাস্টার কী দিয়ে লক ভেঙ্গে ফেলে। তারপর মোটরসাইকেল চালিয়ে পালাতে চেস্টা করছিল। সে আটক হলেও বাকি দুইজন পালিয়ে যায়।
এ ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে এসে চোর সোহাগকে থানায় নিয়ে যায়।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।