বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমনের প্রথম কার্য দিবস

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪, ৭:১৪ পিএম
চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমনের প্রথম কার্য দিবস

পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে গতকাল বুধবার অফিস খুলেছে। ছুটির পর প্রথম কার্য দিবস শুরু করেন চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

১২ জুন বুধবার শপথ নেওয়ার পর ১৫ জুন শনিবার দুপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’কে উপজেলা পরিষদে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন। এরপর ঈদের ছুটি কাটিয়ে গতকাল ১৯ জুন বুধবার তার কার্যালয়ে আসেন এবং প্রথম কার্য দিবসে অফিস করেছেন।

এসময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতাকর্মীদের এবং সুশিল সমাজের প্রতিনিধিদের ভালবাসায় সিক্ত হয়েছেন।
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত জামিল সৈকত এর
সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হন।

গত ২১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঘোড়া প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের ১ম দিনে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Model Hospital

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।